মোংলা বন্দরে ১৭ পদে ১৩৯ জন নিয়োগ

Date: 2026-05-22
news-banner
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে মোংলা বন্দর কর্তৃপক্ষে বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১৭টি ভিন্ন পদে ১৩৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ২৯ এপ্রিল থেকে এবং চলবে ২৩ মে ২০২৬ পর্যন্ত।

১. পদের নাম: চিকিৎসা কর্মকর্তা পদসংখ্যা:১
শিক্ষাগত যোগ্যতা: এক বছরের ইন্টার্ন ট্রেনিংসহ এমবিবিএস ডিগ্রি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। 

২. পদের নাম: চিকিৎসা কর্মকর্তা (অস্থায়ী রাজস্ব) পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এক বছরের ইন্টার্ন ট্রেনিংসহ এমবিবিএস ডিগ্রি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। 

 ৩. পদের নাম: পরিসংখ্যান কর্মকর্তা পদসংখ্যা: ১
 শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/পরিসংখ্যান/অঙ্ক বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তরসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। 
৪. পদের নাম: অর্থ কর্মকর্তা পদসংখ্যা: ১
 শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিংয়ে মেজরসহ এমবিএ থাকতে হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। 
৫. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা পদসংখ্যা: ১ 
 শিক্ষাগত যোগ্যতা: সামরিক বা আধা সামরিক বাহিনীর জুনিয়র কমিশনপ্রাপ্ত বা তদূর্ধ্ব কর্মকর্তা অথবা স্নাতক ডিগ্রিসহ পুলিশ বা আনসার বিভাগের পদে চার বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। 

৬. পদের নাম: ট্রাফিক অফিসার পদসংখ্যা: ২
 শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। 
 ৭. পদের নাম: সহকারী প্রকৌশলী (নৌ যান) পদসংখ্যা: ১ 
শিক্ষাগত যোগ্যতা: নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি/ডিওটি দ্বিতীয় শ্রেণি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। 
৮. পদের নাম: সহকারী নিরাপত্তা পদসংখ্যা: ১ 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন সামরিক/আধা সামরিক/পুলিশ/আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও বা সমমানের কর্মকর্তা। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা। 
৯. পদের নাম: টেকনিশিয়ান (প্যাথলজি) পদসংখ্যা: ১ 
শিক্ষাগত যোগ্যতা: প্যাথলজিতে ডিপ্লোমা বা প্যারামেডিকস সার্টিফিকেটসহ এইচএসসি পাস হতে হবে। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা। 
১০. পদের নাম: গবেষণা সহকারী পদসংখ্যা: ১ 
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/পরিসংখ্যান/গণিতসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা। 
১১. পদের নাম: রেডিওগ্রাফার/রেডিওগ্রাফিস্ট পদসংখ্যা: ১ 
শিক্ষাগত যোগ্যতা: রেডিওগ্রাফিতে ডিপ্লোমাসহ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পাস হতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা। 
 ১২. পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: ১ 
শিক্ষাগত যোগ্যতা: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোর্সসহ এসএসসি পাস। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা। 
১৩. পদের নাম: কম্পাউন্ডার পদসংখ্যা: ২ 
শিক্ষাগত যোগ্যতা: কম্পাউন্ডারশিপ সার্টিফিকেটসহ স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পাস হতে হবে। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা। 
১৪. পদের নাম: লিডিং ফায়ারম্যান পদসংখ্যা: ২ 
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্সে ট্রেনিংপ্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। 
১৫. পদের নাম: নিরাপত্তা হাবিলদার পদসংখ্যা: ২
 শিক্ষাগত যোগ্যতা: ক. এইচএসসি পাস, খ. অস্ত্র বিষয়ে আনসারের ৭০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা। 
 ১৬. পদের নাম: সুইপার কাম মালি পদসংখ্যা: ২ 
শিক্ষাগত যোগ্যতা: মালি হিসেবে কাজ করার অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। 
১৭. পদের নাম: নিরাপত্তাপ্রহরী পদসংখ্যা: ১১৮ 
শিক্ষাগত যোগ্যতা: ক. এসএসসি পাস হতে হবে, খ. অস্ত্র বিষয়ে আনসারের ৭০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত। বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা।

 আবেদনে বয়সসীমা— ১ থেকে ৪, ৬, ৭, ১০ ও ১৪ থেকে ১৭ নম্বর প্রার্থীর ক্ষেত্রে ১ মার্চ ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ থেকে ৩০ বছর হতে হবে। আবেদনের প্রক্রিয়া— প্রার্থীকে ওয়েবসাইটে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ও ফি জমাদানের প্রক্রিয়া শেষ হলে, প্রার্থীরা www.mpajobsbd.com পোর্টালে লগইন করে তাঁদের ড্যাশবোর্ড থেকে আবেদনপত্রের কপি ও পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। আবেদন ফি— ১ থেকে ৭ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৮ থেকে ১০ নম্বর পদে ১৭২ টাকা, ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য ১২১ টাকা ও ১৪ থেকে ১৭ নম্বর পদের জন্য ৬৯ টাকা। সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৬৯ টাকা। আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ— * আবেদনের শেষ সুযোগ: ২৩ মে ২০২৬ পর্যন্ত।
advertisement image

Leave Your Comments